আড়াইহাজারে পাগলা কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ের শিকার ৫৪ জন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পাগলা কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ের শিকার ৫৪ জন

আড়াইহাজারে পাগলা কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ের শিকার ৫৪ জন

 

 

আড়াইহাজারে পাগলা কুকুরের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৪ জন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার কুকুরের কামড়ে আহত হয়ে ৩৫ জন চিকিৎসা নেন। এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত আরও ১৯ জন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া চৈতানকান্দা, দয়াকান্দা, উচিৎপুরা ও বালুয়াকান্দিসহ বিভিন্ন এলাকাতেও কুকুরের উপদ্রব দেখা দিয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা নিতে হবে।

এদিকে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, কুকুর নিধন করা সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কুকুরকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা চলছে।