আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসিকে ৯০ হাজার জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২:৫১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসিকে ৯০ হাজার জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার আড়াইহাজার বাজারে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এসময় অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মজিবুর রহমান ফার্মেসী, প্রাইম মেডিসিন ও মেডিসিন প্লাস নামের তিনটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর বিধানমতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান চলবে।