ফতুল্লার ভুইঘর ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২:৩১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার ভুইঘর ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

ঢাকা–নারায়ণগঞ্জ সড়কের ভুইগড় ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর থেকে উল্টে পড়ে যায়। এসময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ফ্লাইওভারের দুই পাশ এবং নীচের অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ শুরু করেছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।