সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোর আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোর আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন মসলন্দপুর গ্রামের মামুন ও স্বপন এবং বিশ্নাদী গ্রামের রফিকুল। এসময় তাদের সঙ্গে থাকা আরেক সহযোগী বকুল পালিয়ে যেতে সক্ষম হয় বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, রাতে তারা ট্রান্সফরমারের তার কেটে খুলে নেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে তিনজনকে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি নিশ্চিত হন।