নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশরে কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তররে যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের র্কাযালয়ে এক র্বণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের র্কাযালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। সভা শেষে ১০ জন সুবধিা বঞ্চতি নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘চ্যালঞ্জে দেখে ভয় পাওয়া যাবে না। চ্যালঞ্জে মোকাবিলা করেই সফলতা র্অজন করতে হবে। মেধা দিয়ে চ্যালঞ্জে মোকাবিলা করে সমাজকে আলোকতি করতে হবে। কোনো পথই কণ্টকমুক্ত নয়।

তিনি আরও বলনে, ‘র্বতমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচতেন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরির্বতনরে প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেলা অতিরিক্ত প্রশাসক (র্সাবিক) মো. আলমগীর হুসাইনরে সভাপতিত্ব আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তররে উপপরিচালক ভিকারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা এবং বিভিন্ন র্পযায়রে সরকারি র্কমর্কতা ও সমাজসবেকবৃন্দ।