চুনকা কুটিরে মাওলা আলীর শাহাদাত দিবস পালন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন / ১০০০
চুনকা কুটিরে মাওলা আলীর শাহাদাত দিবস পালন

ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মাদের (সা.) খেলাফতের চতুর্থ ইমাম মাওলা আলীর (আ.) শাহাদাত দিবস পালন করা হয়েছে৷

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ২০তম রমজানে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকা কুটিরে এ আয়োজন করা হয়।

মাওলা আলীর শাহাদাতের স্মরণে চুনকা কুটিরে ফাতিহা, কুরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের ঘটনা বর্ণনা করা হয়। মাওলানা সাজ্জাদ হোসাইন বক্তব্য রাখেন এবং মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের ঘটনা শুনে আগতদের মধ্যে অনেকেই কেঁদে ওঠেন।

নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান ও চিস্তিয়া তরিকার খলিফা আলী আহমদ চুনকা (রহ.) এর দেওভোগের চুনকা কুটিরে আয়োজিত এই মাহফিলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত থেকে মাহফিলে আগত মেহমানদের মাঝে ইফতার পরিবেশন করেন।

মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনাও করেন তিনি৷

এ সময় উপস্থিত ছিলেন আলী আহাম্মদ চুনকার ছেলে আহাম্মদ আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মেয়ের জামাতা আব্দুল কাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, ন্যাপ সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, উপদেষ্টা ভবানী শঙ্কর রায়, খাজা আহসানউল্লাহ, সাবেক কাউন্সিলর ফয়সাল আহমেদ সাগর, মনোয়ারা বেগম, খালিদ হাসান, জাহিদ হাসান রোজেল, গাউসিয়া কমিটির মুহাম্মদ আবু সাঈদ কাদেরী প্রমুখ।