খানপুর হাসপাতালে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন / ১০০০
খানপুর হাসপাতালে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছেন। তার এই উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের মাঝে আশার সঞ্চার করেছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার-এর হাতে একটি মাইক্রোওভেন, বেশ কয়েকটি ডায়াবেটিস মাপার মেশিন, ব্লাড প্রেসার মাপার মেশিন এবং একটি নাসাল সাকার মেশিন হস্তান্তর করেন। একই সাথে, তিনি হাসপাতাল মসজিদের উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অন্যান্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ব্যক্তিগত অর্থায়ণে প্রদত্ত এই জরুরী মেশিন ও সহায়তা হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই নতুন সরঞ্জামগুলো রোগীদের চিকিৎসা সেবায় আরও গতি আনবে এবং সেবার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাকসুদ হোসেনের এই জনহিতকর কাজ স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।