
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর- বন্দর) আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ নভেম্বর) সকাল দশটায় শহরের হাজীগঞ্জ গুদারাঘাটে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চক্ষু,ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চক্ষু রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপ বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও রক্তের পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :