বন্দরে নারীসহ ৩ পলাতক আসামী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন / ১০০০
বন্দরে নারীসহ ৩ পলাতক আসামী গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত নারীসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল হোসেন ওরফে ভুইট্টা আবুল (৪৮) একই থানার দক্ষিণ কুলচরিত্র এলাকার মৃত এমদাদুল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কাজল ওরফে কামরুল হাসান (৩৫) ও একই থানার বাজুরবাগ এলাকার শাহজালাল কসাইয়ের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ৷ মাফিয়া বেগম (৩৮)।

ধৃতদের বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।