আড়াইহাজার দেশীয় অস্ত্র-ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজার দেশীয় অস্ত্র-ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি আটক

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন ওই এলাকার মো. বিল্লাল হোসেন (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫৪)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, বিশেষ অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।