সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় পাঁচ থেকে ছয়দিন আগের। ময়নাতদন্তের রিপোর্ট এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।