রূপগঞ্জে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন এড.তৈমুর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন এড.তৈমুর

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়গঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রূপসী গ্রামের তোরাব আলী খন্দকার সড়ক হইতে প্রধান বাড়ি পর্যন্ত খন্দকার পরিবারের নিজস্ব জমির উপর পৌরসভার নির্মিতব্য রাস্তার নির্মাণ কাজ ৩ জানুয়ারী দুপুরে উদ্বোধন করেছেন সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার। উদ্বোধন অনুষ্ঠানে তৈমূর আলম খন্দকার ঘোষনা দেন নিমিতব্য রাস্তার নাম হইবে “রেয়াত আলী খন্দকার সড়ক” এবং আমাদের জমির উপর পরবর্তী যে রাস্তা নির্মিত হবে তার নাম হইবে “আবদুল কারী খন্দকার সড়ক”। উল্লেখ্য খন্দকার পরিবারের জমির উপর তারাব পৌরসভার তিনটি রাস্তার নির্মিত হয়েছে। যথাক্রমে, মাষ্টার তোরাব আলী খন্দকার সড়ক, বেগম জুহুরা খন্দকার সড়ক ও বেগম রোকেয়া খন্দকার সড়ক। আরো উল্লেখ থাকে যে, রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় খন্দকার পরিবারের ৫৬ শতাংশ জমিতে ১৯২০ সনে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও রূপসী মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় খন্দকার পরিবারের জমি রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনিরউদ্দিন ব্যাপারী কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ আল-আমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাদির ভুঁইয়া, তারাব বিএনপির সাবেক সহ সভাপতি মো: হালিম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি তফসির আলম খন্দকার, মো: হালিম মুন্সী, আমীর আলী, মোরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাল খন্দকার প্রমুখ।