ফতুল্লায় বাসে ছিনতাইকালে অস্ত্রসহ ২ জনকে পুলিশে সোপর্দ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ২:১৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বাসে ছিনতাইকালে অস্ত্রসহ ২ জনকে পুলিশে সোপর্দ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ আল আমিন (৩০) ও বিজয় (৩২) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে বাসচালক ও হেলপার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আল আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে ও বিজয় সোনারগাঁ থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে।

পথচারীরা জানায়, লিংক রোডে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হয়। প্রতিদিনই ছিনতাইকারীরা সাধারণ লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। তাদের একাধিক গ্রুপ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনে তিনজন ছিনতাইকারী সাইনবোর্ড এলাকায় হামলা চালায়। এ সময় কৌশলে ধারালো ছুরিসহ দুইজনকে আটক করে শিবুমার্কেট নিয়ে এসে থানায় খবর দেন বাসচালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।