বন্দরে মাদকসেবী যুবক রাজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদকসেবী যুবক রাজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে রাজন বিশ্ব শর্মা (২১) নামে এক মাদকসেবী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী মাদকসেবী রাজন বিশ্ব শর্মা সুদূর নেত্রকোনা জেলার আটপাড়া থানার মঙ্গলশ্রী এলাকার কাকন বিশ্ব শর্মা ছেলে। সে ও তার পরিবারের দীর্ঘ দিন ধরে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার সুবাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সকালে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেবসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারী) রাত ১২টা হইতে বুধবার (৭ জানুয়ারী) সকাল ৮টা মধ্যে যে কোন সময়ে বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা সুবাহান মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।