নারায়ণগঞ্জের বন্দরে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের বন্দরে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে

 

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে দগ্ধ হওয়া শ্রমিকরা হলো: বরিশালের মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)। অপর আরেকজনের নাম জানা যায়নি।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, “সন্ধ্যার পর কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়। এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত ৮ জন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। “তবে, তারা আউট অব ডেঞ্জার।

 

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, শনিবার রাতে “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে জরুরী বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।