info@narayanganjnewsexpress.com সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬, ১১ই কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৬, ১৭:০৫

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন মার্কেটের ব্যবসায়ীরা।

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করে ব্যাবসায়িরা। এসময় তারা সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া মুখি লেনে যান চলাচল বন্ধ করে দেন।

 

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সড়কটির সাইনবোর্ড-চাষাঢ়া লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বন্ধ হয় এবং যানজটের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে দুপুর বেলা সোয়া ১ টায় বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আড়াইহাজারের যুবদল নেতা জহির ফকির হত্যা : ছাত্রদল নেতা রিজভীকে প্রধান আসামি করে মামলা


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতা জহির ফকির কে কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাগিনা ইসমাইল হোসেন বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত আসামিরা আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় জহির ফকির কে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। নিহত জহিরুল ইসলাম কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মোহাম্মদ আবদুর রহমান বেপারীর ছেলে।
শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর