প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৬, ১৮:৫২
বন্দরে চাঁদার দাবীতে সেনা সদস্যকে মারধর, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ বন্দরে চাঁদার দাবীতে সেনা সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
রবিবার (২৫ অক্টোবর)দুপুর ১২ টার দিকে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগসুত্রে জানা গেছে বন্দর হাবিব নগরের জুলফিকার সিদ্দিক মাস্টারের ছেলে মো.বাদশা বাকীউল সিদ্দিকী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্রগ্রাম সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত আছেন।পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় পাভেল,মনির,জাকির,
জুম্মান,সিরাজুল সহ তাদের সহযোগীরা একাধিকবার তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর ১২ টার দিকে বাজারে যাওয়ার পথে সেনা সদস্য বাদশা বাকীউল সিদ্দিকীকে পাভেল ও মনির সহ অন্যান্যরা মিলে তাকে বেদম মারপিট করে।তার স্ত্রী ফেরদৌসী জাহান পুস্প বাধা দিতে গেলে তাকেও মারধর করে বাম চোখে জখম করে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।এ ঘটনা সেনা সদস্য বাদশা বাকীউল বাদী হয়ে রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, বাদীর অভিযোগ পেয়েছি।তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন: