info@narayanganjnewsexpress.com সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬, ১১ই কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ৮২

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ১৫:৫০

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ৮২

 

নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক কারবারি, ৪৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, ছিনতাইকারী একজন, চোর দুজন, নিয়মিত মামলার আসামি আটজন, অন্যান্য মামলার একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত ২৪ ঘন্টার অভিযানে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

 

পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানায় সাতজন, ফতুল্লা মডেল থানায় নয়জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, বন্দর থানায় আটজন, সোনারগাঁ থানায় ২৩ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন এবং আড়াইহাজার থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সদর থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ফতুল্লায় চার কেজি গাঁজাসহ একজন এবং সিদ্ধিরগঞ্জে ১২ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া বন্দরে ১২০ গ্রাম গাঁজাসহ একজন এবং সোনারগাঁয়ে ১০৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। একই থানা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর