প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ১৫:৫১
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাহফুজ জাহিদ : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জনস্বার্থে সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও
শিবানী সরকার।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মো.সাদরুল আলম ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রাজিউর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান, কৃষি কর্মকর্তা তাছলিমা, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রিদওয়ান আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,নির্বাচন অফিসার শেখ ফরিদ,সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মান্নান মিয়া, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা,সমাজসেবা অফিসার ফয়সাল কবির, গ্রাম্য আদালতের সীমা আক্তার প্রমুখ।
সভায় বিগত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বন্দরের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। একইসাথে সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে বিষদ আলোচনা হয়।নবীগঞ্জ এলাকায় রেলওয়ের ৫শ শতাংশের বেশি জমি উদ্ধারের পাশাপাশি বেদখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সেইসাথে মাদক ও ভেজাল বিরোধী অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়।এসময় অনলাইনে জুয়ার কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি এ বিষয়ে জনমনে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান বক্তারা।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: