প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ১৭:২০
আড়াইহাজারে ৬ জুয়ারীকে অর্থদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার টেকপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে আবুল হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জুয়া খেলার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর (৪০), আব্দুল কুদ্দুছ (৩৫), হান্নান (৪০), শাহাবুদ্দিন (৩০), মনির (৩০) ও মোহাম্মদ আলী (২৪)।
মন্তব্য করুন: