info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল ছেলে

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ২১:০৩

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল ছেলে

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নাজমুল হাসান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। 

 

আগুনে বাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র, প্লাস্টিকের ক্রেট ও পাশের একটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

 

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থান-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাজমুল পলাতক রয়েছেন।

 

ভুক্তভোগী আয়েত আলীর অভিযোগ, মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে নাজমুল হাসান বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র ও প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়। পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

 

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কাঠের ঘর ও রান্নাঘরে থাকা আসবাবপত্র পুড়ে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

তবে ভুক্তভোগী আয়েত আলী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে দাবি করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর