বিদ্যানিকেতনে ২২ জন গুণী সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন / ১০০০
বিদ্যানিকেতনে ২২ জন গুণী সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সরকারী প্রাইমারি স্কুলের ২২জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, ট্রাস্ট সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সমাজসেবক ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মনির হোসেন খান, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্ট ও বিদ্যানিকেতন হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ গোপ, আফরোজা আক্তার, পারভেজ শরীফ এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত তৈরি করার প্রথম সোপান। কিন্তু আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাইমারীর গুণী শিক্ষকদের মূল্যায়ণ করা হয় না। এক্ষেত্রে বিদ্যানিকেতন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে গুণী শিক্ষকরা সম্মাননা প্রদানের পরে তাদের অনুভ‚তি জানাতে গিয়ে বলেন, শিক্ষকতা মহান পেশা। এই পেশায় সাধারণত শ্রম দেয়া হয় কিন্তু মেধার মূল্যায়ন হয় না। আজকে বিদ্যানিকেতন ২২জন শিক্ষককে সম্মাননা প্রদান করে যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল সেটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সংবর্ধিত শিক্ষকরা হলেন- নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মোঃ নিজাম উদ্দীন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, একেএম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার, আঞ্জুমানারা বেগম।
সংবর্ধিত শিক্ষকদের বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, শাড়ী, পাঞ্জাবী, সনদপত্র প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।