
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
শুক্রবার বন্ধুদের সাফল্য উদযাপনের জন্য বি এম ৯২ ব্যাচের উদ্যোগে বন্দরের স্বল্পেরচক এলাকাস্থ বি.এম-৯২ ডেভেলপমেন্ট প্রজেক্ট মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯২ ব্যাচের বন্ধু মাসুদুজ্জামান মাসুম শিল্পপতি লায়ন ইন্টারন্যাশনাল এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্ণর হিসেবে নির্বাচিত হওয়ায় এবং সাবেক কৃতি ফুটবলার আজমুল হোসেন বিদ্যুৎ, বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম বিদেশে কোন দলের কোচ হবার কৃতিত্বে ও বর্তমানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করায় এবং অনুজ মনন রেজা নীড় ২০২৪ সালের জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে বিশ্বকাপ দাবায় প্রতিযোগিতা করার গৌরব অর্জন করার কৃতিত্বের জন্য বি,এম-৯২ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে দেশের নানা প্রান্তে বসবাসকারী ও কর্মরত আগত বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলায় পরিনত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং মহান আল্লাহর দরবারে বন্ধুদের মৃত পিতা-মাতার জন্য মাগফেরাত কামনা ও জীবিত পিতা-মাতার নেক হায়াত কামনায় দোয়া করা হয়। বন্ধুদের পরিবারের মঙ্গল কামনা ও সফলতার জন্য দোয়া করা হয়।অনুষ্ঠানে বন্ধুরা তাদের মনের কথা এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনায় নানা সৃজনশীল মতামত প্রদান করেন।সংবর্ধিত বন্ধু ও অনুজ প্রতীম তাদের ভালোলাগার কথা উল্লেখ করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি স্বাবলম্বী প্রকল্পের আওতায় এক অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে অচিরেই ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় । অনুস্ঠানে বক্তারা বি.এম-৯২ মানবিক সংগঠন হিসেবে তার কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেদের নিবেদিত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন।
বি এম ৯২ ব্যাচের সভাপতি মোতাহার বিল্লাহর সভাপতিত্বে সাধারন সম্পাদক এড. সালাউদ্দিন মিলনের সঞ্চালনায় অনুস্ঠানে বক্তব্য রাখেন এড. মাজহারুল আলম খান পাভেল, ডা: রাসেদ তৌফিক ইমাম পাপ্পু, মিল্লাত হোসেন স্বপন, মহিউদ্দিন সিদ্দিকী, শাহীন মিয়া, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, শওকত মোল্লা,জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :