প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৬, ১৫:৫৩
নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকসহ বিভিন্ন মামলায় ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) পরিচালিত অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৪ জন, ৪ জন ডাকাত, ১ জন চোর, নিয়মিত মামলার ৫ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য রয়েছেন।
এর মধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় ২১০ গ্রাম গাঁজাসহ ১০ জন, ফতুল্লা মডেল থানায় ১৫ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, বন্দর থানায় ৭ জন, সোনারগাঁও থানায় ৩০ জন, রূপগঞ্জ থানায় ৭ জন এবং আড়াইহাজার থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: