ব্যবসায়ী সোহাগ অপহরণ ও হুমকি : ব্যবসায়ী নেতাদের উদ্বেগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ১০০০
ব্যবসায়ী সোহাগ অপহরণ ও হুমকি : ব্যবসায়ী নেতাদের উদ্বেগ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ অপহরণ এবং পরবর্তী ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ক্লাব লি: এবং ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান বলেন, এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। সোহাগের মতো একজন প্রথম সারির ব্যবসায়ীকে অপরহর করা হয়েছে। তিনি মুক্তি লাভ করার পর কয়েকজনকে গ্রেফতার করা হলো। অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে আবার তাকে হুমকি দিলো। পরে আরো দুইজনকে গ্রেফতার করা হলো। তারা এখন জেলহাজতে রয়েছে। এ বিষয়ে প্রশাসন গুরুত্ব দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা ও কঠোর বিচারের দাবি জানান। একজন ব্যবসায়ীকে অপহরন করার পর বিচার না হলে বাংলাদেশের অন্যতম ব্যবসা কেন্দ্র সকল ব্যবসায়ীরাই নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই ব্যবসায়ীদের পক্ষে থেকে ঘটনার তদন্ত করে এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা।
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান প্রতিক্রিয়া ব্যবসায়ী সোহাগ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী খবুই ভালো মনের মানুষ। ব্যবসায়ী হিসাবে তিনি সফল একজন উদ্যোক্তা। শুধু তাই নয় তিনি এই শহরের একজন বিশিষ্ট সমাজসেবক। সমাজের সর্বস্তরের তার অবদান রয়েছে। এ ঘটনায় নিন্দা জানানোরও ভাষা জানা নেই। তবে ব্যবসায়ী সোহাগকে অপহরনের ঘটনায় চিন্তিত এবং উদ্বিগ্ন। সকল অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে নজির স্থাপন করতে হবে। তা না হলে সমস্ত ব্যবসায়ী প্রতিরোধ গড়ে তুলবো।
উল্লেখ, গত বছরের ১ জুন ব্যবসায়ী সোহাগকে অপহরন করা হয়। পরের দিন ২ জুন তিনি অপহরন অবস্থা থেকে উদ্ধার হন। এই ঘটনায় ৩ জুন তিনি একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীদের গ্রেফতার করা হলে ৩০ ডিসেম্বর আসামীরা জামিন লাভ করে। জামিন লাভ করার পর অপরাধীরা আবারও ব্যবসায়ী সোহাগকে হুমকি দেয়। ফলে গত ১২ জানুয়ারী তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়েরী করেন। পরে পুলিশ দুই অপরাধীকে গ্রেফতার করে। গতকাল পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।