
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক প্রয়াত আলী আহাম্মদ চুনকার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে দেওভোগে অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে প্রভাতফেরি বের হয়। আলী আহাম্মদ চুনকার পুত্র আলী রেজা উজ্জ্বলসহ এলাকাবাসী পায়ে হেঁটে নগরীর মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান-এ চুনকার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
কবর জিয়ারত ও দোয়া শেষে দেওভোগে অবস্থিত আলী আহাম্মদ চুনকার বাসভবন খানকায়ে দারুল ইশকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা, হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া মাদরাসা এবং বঙ্গসাথী ক্লাবে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :