লায়ন মো. হাবিবুর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন / ১০০০
লায়ন মো. হাবিবুর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ-এর চার্টার মেম্বার লায়ন মো. হাবিবুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টার, বি. বি. রোড, নারায়ণগঞ্জ-এ লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন (পিএমজেএফ)।

স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক গভর্নর লায়ন আখতারুজ্জামান, সাবেক গভর্নর শওকত আলী, বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের পরিচালক লায়ন কাশেম জামাল, লায়ন আঞ্জুমান আরা আকসির, প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টু, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি।

বক্তারা বলেন, লায়ন মো. হাবিবুর রহমান লায়নিজমে নিবেদিতপ্রাণ ছিলেন। সংগঠনের প্রতিটি কার্যক্রম তিনি গুরুত্বসহকারে সম্পন্ন করতেন। তার কর্মময় জীবন বর্তমান ও ভবিষ্যৎ লায়নদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়, ক্লাব টেইল টুইস্টার লায়ন জি এম হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, পরিচালক লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন মো. আলী আকবর, লায়ন অ্যাডভোকেট নুরুল হুদা, লায়ন আলহাজ শাহ আলম, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মো. মাহাবুব এলাহি, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন, সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট বিএম হোসেন, ট্রেজারার লায়ন অ্যাডভোকেট জাকির হোসেন, ১ম জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারি লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেইল টুইস্টার লায়ন মো. নজরুল ইসলাম সোহেল, টেমার সার্জিস হোসেন তারেক, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান, লায়ন মোহাম্মদ শাহেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন লায়ন শায়েদুল ইসলাম শাকিল এবং শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়