ত্বকী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চেম্বার পরিচালক তনুর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১১:১২ অপরাহ্ন / ১০০০
ত্বকী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চেম্বার পরিচালক তনুর

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু। শুক্রবার (৬ মার্চ) ত্বকী হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলেও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। আহমেদুর রহমান তনু বলেন, ত্বকী হত্যার মতো নির্মম হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময়েও সম্পন্ন না হওয়ায় দেশের বিচারব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এটাই প্রত্যাশা। দ্রুত বিচার সম্পন্ন হলে একদিকে যেমন ত্বকী হত্যার ন্যায়বিচার নিশ্চিত হবে, তেমনি ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তিও রোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।