পাঁচশ পরিবারের মাঝে জেলা বিএনপির রাজীবের ঈদ সামগ্রী বিতরণ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন / ১০০০
পাঁচশ পরিবারের মাঝে জেলা বিএনপির রাজীবের ঈদ সামগ্রী বিতরণ

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

নারায়ণগঞ্জ নগরীর মিশন পাড়া ও ব্যাংলা কলোনি এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের প্রায় পাঁচশ পরিবারের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

ঈদ সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জন্য ঈদের বাজার করা কঠিন হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।