লঞ্চ টার্মিনালে অভিযান: ৪ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন / ১০০০
লঞ্চ টার্মিনালে অভিযান: ৪ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা

আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ নৌ-যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিআইডব্লিউটিএ’র নৌ-নিট্রা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নৌ-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে যাত্রীবাহী লঞ্চসমূহ পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হলে ৪টি লঞ্চকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।