
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ এ কে ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির বার ভবনে সমিতির উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমের কর্মজীবন ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।
এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান রনি, অ্যাডভোকেট শাহীন, অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট আজিজুল রহমান মোল্লা, অ্যাডভোকেট আপেল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট আমিনুল, অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত ও অ্যাডভোকেট রাসেল প্রমুখ।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :