
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি আদর্শ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন আগামী ১১ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. রিয়াজ হোসেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রচারণাকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তাদের মূল্যবান ভোট পেলে বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের সেবার মান বৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবেন। তিনি সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন।
প্রার্থী হিসেবে মো. রিয়াজ হোসেন “ক্যামেরা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ী হলে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করার প্রতিশ্রুতি দেন তিনি।
আপনার মতামত লিখুন :