মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ, ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন / ১০০০
মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ, ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা

মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হন। এছাড়া আরও দুই জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা চরম অমানবিক ও বর্বরতার শামিল। একটি নিষ্পাপ শিশুর রক্ত প্রমাণ করে দলীয় কোন্দল কতটা ভয়াবহ রূপ নিতে পারে।”

 

বিবৃতিতে আরও দাবি করা হয়, “প্রশাসন অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অবৈধ অস্ত্র উদ্ধার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; তাদের নৈতিক দায়িত্ব হলো অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

 

ইসলামী ছাত্র আন্দোলন সকলকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি করেছে।

 

একই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসংগঠনটির ফতুল্লা থানা শাখার সভাপতি এম. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান