হাজী সামছুন নাহার আইডিয়াল স্কুলে বৈশাখী উৎসব ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন / ১০০০
হাজী সামছুন নাহার আইডিয়াল স্কুলে বৈশাখী উৎসব ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদ নগর এলাকায় অবস্থিত হাজী সামছুন নাহার আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বৈশাখী উৎসব, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও আলমাছ আলী ফাউন্ডেশনের সভাপতি আলমাছ আলী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল রানা। আলোচনা সভার আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

 

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা মনোযোগ সহকারে লেখাপড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মোবাইলসহ ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন।

 

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি উদ্বেগজনক হারে বেড়েছে, যা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি।

 

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।