জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সঙ্গে খোরশেদের সৌজন্য সাক্ষাৎ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন / ১০০০
জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সঙ্গে খোরশেদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যাপক মামুন মাহমুদের সাফল্য কামনা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, বাচ্চু বেপারী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, রানা মুন্সী, মুসা মিয়া, রহিম, জামাল হোসেন, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, ঈমন, মাসুম, মাসুদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।