বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে : ডিসি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৪:১০ অপরাহ্ন / ১০০০
বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে : ডিসি

বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে : ডিসি

 

নারায়ণগঞ্জ জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ।

 

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ নিবন্ধকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যাচাই-বাছাই এবং আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।