সিদ্ধিরগঞ্জে মাদক ও চুরির মামলায় ৫ জন গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে মাদক ও চুরির মামলায় ৫ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ও চুরির মামলায় ৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এবং আশপাশের এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রকি (৩৫), মো. রাসেল (২২), শুভ (২০), মো. রাজু (২৩), এবং মো. ফালু ওরফে কালু (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।