সকল ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো : জাকির খান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন / ১০০০
সকল ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো : জাকির খান

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। গতকাল ২২ সেপ্টেম্বর বাদ আসর দেওভোগ হাকিম প্লাজায় চতুর্থ তলায় দেওভোগ পোষাক প্রস্ততকারক মালিক সমিতির অফিসে উদ্বোধনী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওভোগ পোষাক প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মনির হোসেন খান ও সদস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু সহ দেওভোগ পোষাক প্রস্ততকারক মালিক সমিতির সাবেক বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা।

দেওভোগ পোষাক প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান বলেছেন, বিগত ৬০ বছর এই সংগঠনটি হলেও কখনো নিজস্ব অফিস হয়নি। গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়া পর ব্যবসায়ীদের ছায়া ছিলো না। পোষাক প্রস্তুতকারক ব্যবসায়ী বিশাল আয়তনে সংগঠন দায়িত্ব নেয়ার জন্য আমাকে আহবান করা হয়। তখন কারাগারে থাকা জাকির খানের পরামর্শক্রমে এই ব্যবসায়ীদের মালিক সমিতির দায়িত্ব নিয়ে পাশে থাকার ঘোষনা দিয়ে ছিলাম। মাত্র ১০ মাসের ব্যবধানে দেওভোগ পোষাক প্রস্ততকারক মালিক সমিতির নিজস্ব অফিস আধুনিক সাজে উদ্বোধন করা হলো।

এদিকে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, খান পরিবারের সন্তান কবির হোসেন খান ও জাকির খান দেওভোগে ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছে। বিগত ৬০ বছরে এই সংগঠনে কেউ অফিস করতে পারেনি, যা এবার কবির খান ও জাকির খানের নিদের্শনা হয়েছে।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেছেন, সকল ব্যবসায়ীদের পাশে আছি থাকবো। নারায়ণগঞ্জকে বিগত দিনের অপকর্মগুলো বন্ধ করতে হবে। ঐহিত্যবাহী প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ফিরে এনে আগামী দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিদের্শনা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।