পূজায় নাশকতার চেষ্টায় জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে : র‍্যাব মহাপরিচালক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন / ১০০০
পূজায় নাশকতার চেষ্টায় জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে : র‍্যাব মহাপরিচালক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি পূজামণ্ডপে দুষ্কৃতিকারীরা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বুধবার (৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেছন, ‘ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে। সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের লোকেদের বাংলাদেশ। সকলে সমান অধিকার নিয়ে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করব। এতে একে অপরের সহায়তা করব।’

এসময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিস, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।