শহরের আমলাপাড়ায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন / ১০০০
শহরের আমলাপাড়ায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‌্যমাণ আদালত।
বুধবার (৮ অ‌ক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাইফুল্লাহ মাহমুদ, ওষুধ তত্ত্বাবধায়ক, নারায়ণগঞ্জ। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ, নারায়ণগঞ্জ।

অভিযানকালে আমলাপাড়ার হরকান্তী ব্যনার্জী রোডের তিনটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এর মধ্যে— ম‌নিরুল ইসলা‌মের মা ফার্মেসীকে ১০,০০০ টাকা, শাওন ম‌ল্লি‌কের গ্রীণ ফার্মা কে ৫,০০০ টাকা এবং মো. হোসাইনের দেওয়ান ফার্মাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোট তিনটি ফার্মেসিকে ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে বেশি দামে ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অননুমোদিত (আনরেজিস্টার্ড) ওষুধ বিক্রি, এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির মতো অপরাধ পাওয়া যায়।

অভিযানের সময় আরও কয়েকটি ফার্মেসির দোকানদারকে ভবিষ্যতে অনিয়ম না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে ফার্মেসিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ওষুধ বিক্রয়ে অনিয়ম করলে কারো প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, এমন অভিযান জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে চলবে।