
নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা ও হর্ণ জব্দ
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সদর থানায় পরিচালিত এ অভিযানে ৫টি শব্দদূষণকারী যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি হর্ণ জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিল এবং খন্দকার শমিত রাজা। এ সময় সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণকারী যানবাহন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :