নারায়ণগঞ্জে প্রায় ৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে প্রায় ৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে প্রায় ৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় আবাসিক গ্রাহকদের। জেনারেটর চালিয়ে উৎপাদন কাজ অব্যাহত রাখে শিল্প প্রতিষ্ঠানগুলো।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, যে জায়গায় গ্যাস লাইনের ফাটল ধরেছিল সে জায়গাটি ডেঞ্জার জোন। কারণ তার পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। যে কারণে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে মেরামত কাজ করতে হয়েছে।