
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
শনিবার (২৯ নভেম্বর ) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
কুমিল্লার সন্তান এই কর্মকর্তার পেশাগত জীবনে উল্লেখযোগ্যভাবে উখিয়া সার্কেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও পিবিআই-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন রয়েছে। পরে তিনি পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নতুন কর্মস্থলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :