কদম-রসুল সেতুর টেস্ট পাইলিংয়ের কাজের উদ্বোধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন / ১০০০
কদম-রসুল সেতুর টেস্ট পাইলিংয়ের কাজের উদ্বোধন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সিটি কর্পোরেশন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ উদ্বোধন করেন।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শাহীনুর আলম ও মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল।
কদম-রসুল সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে বন্দরের সাথে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা অনুমোদিত হয় এবং ২০১৮ সালের একনেকে ৫৯০ কোটি ৭৫ লাখ টাকায় ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতুর প্রকল্প অনুমোদিত হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও ২০২৩ সালে একনেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামান বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। সে ব্রিজ নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আজ (বুধবার) আমরা টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করেছি।