শহরের নতুন পালপাড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড : ৩০ দোকান পুড়ে ছাই


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন / ১০০০
শহরের নতুন পালপাড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড : ৩০ দোকান পুড়ে ছাই

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৩০টি হোসিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে অনুমানিক তিন কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সরু সড়ক ও পানির সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।