info@narayanganjnewsexpress.com ৩১শে অক্টোবর ২০২৬, ১৬ই কার্তিক ১৪৩৩

কালিরবাজারে উৎসব বাসের চাপায় প্রাণ গেল রিকশা চালকের, হাসপাতালে ৩

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ২০:৪৯

ছবি: সংগৃহীত

কালিরবাজারে উৎসব বাসের চাপায় প্রাণ গেল রিকশা চালকের, হাসপাতালে ৩

 

 

 

নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় উৎসব পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় এক অটোরিকশাচালক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। গাইবান্ধার বাসিন্দা নিহত রিকশা চালকের নাম আতিক তার বয়স ৩৫ বছর। আহতরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেটের ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)।ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) নাম্বারের বাসটি এই ঘটনা ঘটায়। ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে বলে সদর থানা পুলিশের কাছ থেকে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর