প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ১৭:০৬
রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাকে মিলল ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফিট সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।
পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফিট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা শাখার উদ্যোগে পালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির।সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট সাখাওয়াত ও বিশেষ অতিথি অ্যাডভোকেট টিপু, সরকার হুমায়ুন কবির’রা ফোরামের সকল আইনজীবীকে এবং পথচারী দরিদ্রদের কে কেক কেটে নিজ হাতে খাওয়ান।
মন্তব্য করুন: