info@narayanganjnewsexpress.com ১লা নভেম্বর ২০২৬, ১৭ই কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ১৭:১০

ছবি: সংগৃহীত

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 

মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

অভিযানকালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ৫ (পাঁচ) জন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।  

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, আব্দুল্লাহ - বিন - শফিক ।

মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

 

মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর