প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ২১:১৩
মুছাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর
সঙ্গে আশার মতবিনিময়
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পহেলা নভেম্বর রোববার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দলীয় ঐক্য, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা।
মালয়েশিয়া পেনাং প্রদেশ, বিএনপির সভাপতি হাজী মো. গোলাপ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মো. আব্দুল হক মোল্লা, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুর হোসেন নুরু ও হাসানুজ্জামান খোকন এবং মুছাপুরের সমাজসেবক হাজী মো. আলী হোসেন, মহানগর বিএনপির সদস্য মোঃ মোসলেহউদ্দিন, ব্যবসায়ী হাজী ইয়ানবী, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজুল প্রধান, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ও মুছাপুর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলম হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য লাভলী মেম্বার, ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পাখি মিয়া, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া। মতবিনিময় সভায় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক ঐক্য বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিএনপির কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন: