info@narayanganjnewsexpress.com ১লা নভেম্বর ২০২৬, ১৭ই কার্তিক ১৪৩৩

ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের সহযোগী মজিবর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ২১:৩৯

ছবি: সংগৃহীত

ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের সহযোগী মজিবর গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবর (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের সহযোগী হিসেবে পরিচিত।

 

রোববার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লার লালখা এলাকার পূর্ব শেয়াচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবর ওই এলাকার মৃত চানমিয়া সরদারের ছেলে।

 

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, রোববার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর